হাটহাজারীতে পাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখায় বিপাকে বাইক চালকরা: রাতে মোবাইল কোর্ট
জ্বালানি সংকটের অজুহাতে হাটহাজারী উপজেলার বিভিন্ন তেল সরবরাহকারী পাম্পে হঠাৎ করে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ যানবাহনের চালকরা।
সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, অধিকাংশ পাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। তেল নিতে আসা অনেক চালককে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) কিছু পাম্পে সীমিত আকারে প্রতি গ্রাহককে সর্বোচ্চ ২ লিটার করে তেল সরবরাহ করা হয়। তবে রবিবার সকাল থেকে হঠাৎ করেই বেশিরভাগ পাম্পে সম্পূর্ণভাবে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
এদিকে তেল সরবরাহ বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। অনেকেই জরুরি কাজে বের হয়ে তেল না পেয়ে বিপাকে পড়ছেন।
বিষয়টি নিয়ে আলাওয়াল ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, আমাদেরকে তেল এক পর একদিন তাই সরকারী নির্দেশনা মেনে প্রতিটি গাড়িতে ২শত টাকা করে তেল দিচ্ছি।যাতে সকলেই পায়।
এদিকে জ্বালানি সংকটে বিষয়ে উপজেলা প্রশাসন অবগত হওয়ার পর রবিবার রাতে চবি ২নং গেইট এলাকায় একটি ফিলিং ষ্টেষন অভিযান চালিয়ে তেল মজুদ রাখার দায়ে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান,এবিষয়ে আমাদের নজরদারী রয়েছে কোথাও বাড়তি দামে বিক্রয় বা মজুদ রাখে তার ব্যাপারে আইনগত পদপদক্ষেপ গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান