ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে গাইডওয়াল ভেঙ্গে ইট-খুটি নিয়ে গেলেন যুবদল নেতা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ২:১

উপজেলা পরিষদ উন্নয়ন খ্যাত (থোকবরাদ্দ) কর্মসূচির অর্থে রাস্তার স্লোপে নির্মার্ণকৃত গাইডওয়াল ভেঙ্গে ইট ও খুটি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চর শৌলমারী ইউনিয়নের যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির বিরুদ্ধে। এঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (৮ মার্চ) চর শৌলমারী ইউনিয়ন সংলগ্ন মোড়ে। 
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরের উপজেলা পরিষদ উন্নয়ন খ্যাত (থোকবরাদ্দ) কর্মসূচির আওতায় উপজেলা পরিষদের বরাদ্দকৃত ৩ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে চর শৌলমারী ইউনিয়ন সংলগ্ন চৌরাস্তা মোড়ে ৪ মাস আগে গাইডওয়ালটি নির্মাণ করা হয়। প্রকল্পের বরাদ্দের টাকা প্রথম কিস্তি উত্তোলন করা হয়েছে এবং দ্বিতীয় কিস্তি উত্তোলন করা হয়নি। প্রকল্পের সভাপতি হলেন চর শৌলমারী ইউপি সদস্য সমসের আলী মাদার, সাধারণ সম্পাদক ইউনিয়ন হিসাব সহকারী হাকিমুল আলম। এদিকে বিএনপির প্রভাব ও ক্ষমতার  দাপট খাটিয়ে গাইডওয়ালের ইট ও খুটি ভেঙ্গে নিজ বাড়িতে নিয়ে যান। এনিয়ে স্থানীয়রা বাধা সৃষ্টি করলে তাদের সাথেও খারাপ আচরণ ও নানা ভাবে ভয়ভীতি দেখানো হয়। 
এবিষয়ে চর শৌলমারী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি বলেন, আমার জমিতে মাটি ভরাট করে বিল্ডিং নির্মাণ করবো। গাইডওয়াল ভেঙ্গে ফেলা হয়েছে এবং ইট ও খুটি আমার বাড়িতে রাখা হয়েছে। 
রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ বলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তরাপরেও বিষয়টি খোজনিয়ে জানাতেছি। 

চরশৌলমারী ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মো. সহিদুল ইসলাম বলেন, এবাপারে আমাকে কিছুই জানানো হয়নি। খোজনিয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হবে।

চরশৌলমারী ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী হাকিমুল আলমের কাছে প্রকল্পে বিষটি নিয়ে জানতে চাইলে তিনি জানান আমি কিছুই জানিনা এখন কেবা কাহারা গাইড ওয়ালটি ভেঙ্গে ফেলেছে তাও জানিনা।

রৌমারী উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খোকন জানান, বিষয়টি আমি জানিনা। তবে খোজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। 

উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে খোজনিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত