ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জিরায় ভেজাল: বগুড়ায় ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ৪:৭

বগুড়ায় জিরার সঙ্গে কম দামের ক্যারাওয়ে সিড মিশিয়ে ভেজাল মসলা প্যাকেটজাত করার দায়ে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পূর্বপাড়ায় অবস্থিত মেসার্স শাহীন ট্রেডার্স মসলার দোকানে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন বগুড়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এবং র‍্যাব-১২ সিপিএসসি বগুড়া।

অভিযানে জিরা মসলার সঙ্গে জিরা সদৃশ তুলনামূলক কম মূল্যের ক্যারাওয়ে সিড মিশিয়ে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্টরা জানান, আমদানির সময় পণ্যটি ‘ক্যারাওয়ে সিড’ হিসেবে ঘোষণা করা হলেও কারখানায় পলিশ মেশিনে প্রক্রিয়াজাত করে ভারতীয় ব্র্যান্ড বিটি ডায়মন্ড জিরার নকল মোড়কে জিরা হিসেবে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল।

এ ঘটনায় ভেজাল মসলা প্যাকেটজাত করার অপরাধে কারখানার মালিক মো. শাহীন আলম (৩২) কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৫ ও ২৬ ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে গুদামে থাকা ৪২ বস্তা জিরা ও ১৮০টির বেশি বস্তা ক্যারাওয়ে সিড (এর মধ্যে ১২ বস্তা খোলা) জব্দ করা হয়। এ সময় আমদানিকৃত পণ্য ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রি নিশ্চিত করতে মসলা আমদানিকারক সমিতির সভাপতিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি চৌকস দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

এ সময় প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক