ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে সিসিডিবি আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ও হাঁস খামারীদের চেক প্রদান অনুষ্ঠান


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ৪:১৩

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ এবং হাঁস খামারীদের মাঝে অনুদান সহায়তার চেক প্রদান উপলক্ষে ৯মার্চ সোমবার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর তালবাড়ী মাঠ অফিসে সিসিডিবি- এসএলপিএফআইভিসিভি প্রকল্পের আয়োজনে  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন,সিসিডিবি এই এলাকার অসহায় মানুষের কল্যাণে যেভাবে কাজ করে চলছে অবশ্যই প্রতিষ্ঠানটি প্রশংসার দাবিদার। ভবিষ্যতে কারিগরি শিক্ষা গ্রহণের জন্য সদস্যদেরকে উদ্বুদ্ধ করতে আহবান জানান। যাতে করে তারা তাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তোলেন।এছাড়া তিনি সিসিডিবি সহায়তাপ্রাপ্ত সদস্যদের কাজে নিবিড় তদারকি করার জন্য অভিমত ব্যক্ত করেন।
সিসিডিবির প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মো: আব্দুল বারী সভাপতিত্বে এবং জেন্ডার এন্ড এডভোকেসি অফিসার জাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ,জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা মন্ডল, ঢাকা সিসিডিবি সমন্বয়কারী আর্নেষ্ট অনিন্দ্য সরকার,মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। স্বাগতম বক্তব্য রাখেন সিসিডিবির মনিটরিং অফিসার তায়্যিবা। এছাড়া হাঁস পালনের উদ্যোক্তা ভক্তি সরকার বিগত বছরে সিসিডিবির অনুদানের সহায়তায় পেয়ে তিনি স্বাবলম্বী হয়েছে বলে অনুষ্ঠানে সকলকে অবগত করে বক্তব্য রাখেন। হাঁস পালনের লক্ষে ৯জন হাঁস খামীরকে ২০হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। উল্লেখ্য ৯জন হাঁস খামারীকে ধাপে ধাপে প্রত্যেককে মোট ৭১হাজার টাকা প্রদান করা হবে বলে সিসিডিবি সমন্বয়কারী কৃষিবিদ মো: আব্দুল বারী জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত