ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কামারখন্দ জামতৈল রেলস্টেশনে অবৈধ ৬০টি দোকান উচ্ছেদ


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ৪:২৭

কামারখন্দে রেলওয়ে স্টেশনে নিরাপত্তা এবং যাত্রীদের ভোগান্তি কমাতে এবং স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য বৃটিশ আমলে নির্মিত উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনে যাত্রীদের চলাচলে সুবিধা বাড়াতে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত (০৯ মার্চ ) স্টেশন এলাকার আশপাশে এ উচ্ছেদ অভিযান চলে।

রেলওয়ে সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৬০ টির বেশি অবৈধ দোকানপাট অপসারণ করা হয়েছে। এসব দোকানের মধ্যে ফল, বিস্কুট, চা ও বিভিন্ন খাবারের স্টল ছিল। পাশাপাশি যেসব দোকানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, সেসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চলের রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন রেলস্টেশনের জায়গা দখল করে যারা দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে সেরকম আমাদের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। আজকে আমরা জামতৈল রেলওয়ে স্টেশনে এসেছি এখানে যে সকল অবৈধ দোকান আছে সেই সকল দোকান উচ্ছেদ করেছি এটা মূলত মানুষের চলাচলের সুবিধার জন্য এবং স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যাতে করে মানুষের কোন ভোগান্তি না হয় এজন্যই আজকে এই স্টেশনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। এগুলো যেন পুনরায় বসতে না পারে এজন্য আমাদের খোঁজখবর নেওয়া অব্যাহত থাকবে। আমাদের বিভাগীয় কর্মকর্তারা রয়েছেন যদি এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলের রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু , বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়ছার , বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল , সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ কর্মকর্তা দুলাল হোসেনসহ আরএনবি ও কামারখন্দ থানা পুলিশ প্রমুখ।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান