ধুলায় ধুসর কুড়িগ্রামের জনজীবন, বিভিন্ন রোগে আক্রান্ত সাধারণ মানুষ
কুড়িগ্রাম পৌর এলাকায় প্রধান প্রধান সড়কগুলো যেন ধুলার নগরে পরিণত হয়েছে। সামান্য বাতাস বা একটি যানবাহন চলাচল করলেই বাতাসে ধুলার ঘন মেঘ তৈরি হচ্ছে। এতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, যানবাহনের চালক এবং রাস্তার পাশের দোকানদাররা।মেইন শহরের ঘোষপাড়ায় দিবা ও নৈশ বাসস্ট্যান্ড,মাত্র আধা কিঃ মিঃ দুরে আঞ্চলিক বাস স্ট্যান্ড। শহরের প্রধান তিনটি সড়কেই পণ্য বোঝাই ট্রাক,ট্রলি,ট্রাকটর,বালু বোঝাই ট্রাক সহ সব ধরণের শত শত যানবাহন দিন রাত চলাচল করে। শহরের উপর দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ধুলাবালির দূষণে অতিষ্ঠ জনজীবন, চরম হুমকিতে জনস্বাস্থ্য। মুখে মাস্ক, র“মাল ব্যবহার করেও স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ। রাস্তার দু পাশের দোকানীরা বসতে পারে না দোকানে। শিশু ও বয়স্করা শ্বাস কষ্ট জর্নিত রোগে অসুস্থ হয়ে পড়ছে।
কুড়িগ্রাম শহরের এই প্রধান প্রধান আঞ্চলিক সড়ক গুলি যেন ধুলাবালির রাজ্য।এতে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থী,পথযাত্রী ও সাধারণ মানুষ।পুরো শহরেই এখন ধুলার দাপট। শহরের বিভিন্ন রাস্তার অনেক জায়গায় রাস্তার কার্পেটিং উঠে গেছে, কোথাও আবার সংস্কারের কাজ শুর“ করে ফেলে রাখা হয়েছে।ফলে সড়কজুড়ে তৈরি হয়েছে ধুলার স্তর। যানবাহন চলাচলের সময় সেই ধুলা বাতাসে উড়ে আশপাশের দোকান ও বাড়িঘরে ঢুকে পড়ছে। সড়কে অতিরিক্ত ধুলাবালি উড়ছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিশু, বৃদ্ধা, পথযাত্রী ও স্থানীয় বাসিন্দার আবাসস্থলে বসবাসে অতিষ্ঠ জনজীবন ও চরম হুমকিতে জনস্বাস্থ্য। যানবাহন চলাচলের কারণে প্রধান আঞ্চলিক সড়ককে কুয়াশার মতো ধুলা উড়তে দেখা যায়।অতিরিক্ত ধুলাবালির কারণে এলাকাবাসীর আবাসস্থলে বসবাস করাও অতিষ্ঠ হয়ে পড়েছে।সড়কে অতিরিক্ত ধুলাবালি প্রধান কারণ কিছু ব্যবসায়ী ধরলা নদী থেকে অবৈধ বালুর উত্তোলন করে ব্যবসা করে।এই অবৈধ বালু বিক্রি করতে দিনরাত ট্রাক্টর বেপরোয়ায় প্রধান সড়কে চলাচল করে। এতে প্রচুর বালি প্রধান আঞ্চলিক সড়কে স্তপ হয়ে পড়তে থাকে।আরও দেখা যায়,বর্তমানে আবহাওয়া শুষ্কতার কারণে যানবাহন চলাচলের সঙ্গে প্রচন্ড পরিমাণে ধুলাবালির ছড়িয়ে পড়ে।
কয়েকজন পথচারী জানান রাস্তার ধুলাবালিতে বিভিন্ন রোগের জীবাণু থাকে। এতে শ্বাসকষ্ট হচ্ছে। এমন ধুলা আমরা বের হতে পারি না। সারাদিন শত শত গাড়ীর সাথে ধুলায় সাদা হয়ে থাকে সারা শহর্।
ঘোষ পাড়ার ব্যবসায়ী করিম জানান ধুলার কারণে দোকানে বসে ব্যবসা করা খুব কঠিন হয়ে পড়েছে। আমি অসুস্থ্য হয়ে পড়েছি। কুড়িগ্রাম জিয়া বাজারের ব্যবসায়ী বাদশা জানান বাজারের সামনে রাস্তা দীর্ঘদিন থেকে খারাপ। একিিটি গাড়ী গেলেই ধুলাবালিতে ভরে যায়। চরম কষ্টে দোকানদারী করতে হয়। শহরের প্রতিটি বাড়িতে সর্দি, কাশি, অ্যালার্জি, টনসিল প্রদাহ, গলাব্যথা, অ্যাজমাসহ বিভিন্ন রোগ হচ্ছে।।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা.মো.আল আমিন মাসুদ জানান দীর্ঘদিন ধুলাবালির মধ্যে থাকলে শ্বাসতন্ত্রের অনেকেই ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গত একবছরে শ্বাসকষ্ট জর্নিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুরা বেশী আক্রান্ত হচ্ছে নানা রোগে। নানা রোগের ঝুঁকি বাড়ে। শিশু ও বয়স্কদের জন্য এ পরিস্থিতি বিশেষভাবে বিপজ্জনক।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ