গজারিয়ায় ১০০০ পিস ইয়াবাসহ আটক ১, পলাতক ২
মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ১হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গিয়েছে বলে জানা যায়।
সোমবার(৯মার্চ)রাত ৪:৪৫ ঘটিকায় উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া ইউনিয়ন এর চর বাউশিয়া অংশে ঢাকা মুখী লেনে সন্দেহ ভাজন প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে এক হাজার পিস ইয়াবা জব্দ ও এ সময় প্রাইভেট কারের চালক গজারিয়া উপজেলার মধ্যমকান্দি গুচ্ছগ্রামের শহিদুল্লাহ ছেলে মোঃআল আমিন(৩২) কে আটক করা হয় এ সময় এক'ই এলাকার মোয়াজ্জেম এর ছেলে মুন্না(৩৪) ও স্বপন প্রকাশ(৩৫) পিতা:অজ্ঞাত নামে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
বিষয়টা নিয়ে ভবেরচর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মো:বাবুল হোসেন জানান,সন্দেহ হওয়ায় প্রাইভেট কারটিকে থামানোর সংকেত দিলে, না থামিয়ে পালানোর চেষ্টা করলে আমরা আটক করতে সক্ষম হই,এ সময় দুজন গাড়ী থেকে লাফিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়,আটক ড্রাইভার আল আমিন জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া দুই মাদক ব্যবসায়ী নাম পরিচয় নিশ্চিত করেছেন।
তিনটা ছোট ছোট শিশু সন্তান নিয়ে হাজির প্রাইভেট কারের চালক আল আমিন এর স্ত্রী স্বপ্না আক্তার কান্না জড়িত কন্ঠে জানান,আমরা গরিব মানুষ,সরকারের দেওয়া ঘরে বসবাস করি,রাতে হাসপাতালে যাওয়ার কথা বলে আমার স্বামীকে ডেকে নিয়ে আসে।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো:শাহ কামাল আকন্দ বলেন,চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম,এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত