বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী–স্ত্রী গ্রেফতার
বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ৭৭ হাজার ৯৫০ টাকাসহ স্বামী–স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আবুল কালাম আজাদ ওরফে কালাম (৩৯) এবং তার স্ত্রী মোছা. সুফিয়া বেগম (৩২)। তাদের স্থায়ী বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার খাদাশ ভোলাগাড়ী গ্রামে হলেও তারা বগুড়া শহরের ফুলবাড়ী বিসিক শাহী মসজিদ সংলগ্ন একটি টিনশেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (৭ মার্চ) রাতে বগুড়া শহরের ফুলবাড়ী কলেজ বটতলা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ওই দম্পতি বাসায় বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
পরে রাত প্রায় ১টার দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়।
পরে ঘর তল্লাশি করে একটি ওয়্যারড্রবের ড্রয়ার থেকে ২০টি এয়ারটাইট পলিজিপার ব্যাগে রাখা মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৪০০ গ্রাম। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৭ হাজার ৯৫০ টাকাও জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।
ডিবি পুলিশ আরও জানায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঢাকার খিলক্ষেত, বগুড়া সদর, কক্সবাজারের চকরিয়া ও শাজাহানপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। প্রয়োজনে তাদের রিমান্ড আবেদন করা হবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন