ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ৯-৩-২০২৬ বিকাল ৬:৪৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকালে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন মাছিমপুর এলাকায় বৃহত্তর টঙ্গী প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মোঃ হাতেম আলী। ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, আনন্দ টিভির গাজীপুর সিটি রিপোর্টার আল-আমিন ও শেখ রাজিব হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চিফ ক্রাইম রিপোর্টার বি.এম আশিক হাসান, গাজীপুর মহানগর প্রতিনিধি পলাশ সরকার, দৈনিক গ্রামবার্তা'র সম্পাদক-প্রকাশক ও দৈনিক সকালের সময় পত্রিকার টঙ্গী-গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নিউজ-২১ এর স্টাফ রিপোর্টার নুরুজ্জামান শেখ, দৈনিক নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি হানিফ, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার প্রতিনিধি মোস্তফা, দৈনিক প্রথম বেলা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি পাপেল মিয়া, দৈনিক গণবার্তা পত্রিকার টঙ্গী প্রতিনিধি আশরাফুল শ্রাবণ, দৈনিক স্বাধীন মত পত্রিকার টঙ্গী প্রতিনিধি ওমর ফারুকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার