ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে সচেতনতামূলক মহড়া


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ২:৩৫

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগ প্রস্তুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে এই মহড়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) সারোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

মহড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগের সময় কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া, আহতদের উদ্ধার করা এবং আগুন নিয়ন্ত্রণে আনার প্রাথমিক কৌশল প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বাস্তব পরিস্থিতির অনুকরণে পরিচালিত এ মহড়ার মাধ্যমে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষকে প্রস্তুত রাখতে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস