ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়ির সাবেক প্রধান শিক্ষককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ২:৩৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে সাবেক এক প্রধান শিক্ষক ও তাঁর ছেলেকে মারধর এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবদুস ছাত্তার (৭০) ভূজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ (রবিবার)  রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে তিনি ও তাঁর ছেলে ছফি উল্লাহ ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ভূজপুর থানাধীন ১নং বাগানবাজার ইউনিয়নের আন্দারমানিক রাস্তার মাথার উত্তর পাশে পৌঁছালে অভিযুক্ত মোঃ জসীম উদ্দিন (৩৫) ও মনির হোসেন (৩০) তাদের মোটরসাইকেল আটকিয়ে কিল-ঘুষি, লাথি ও কাঠের বাটাম দিয়ে মারধর করে। এতে তারা আহত হন। 

এ সময় আবদুস ছাত্তারের কাছে থাকা গরু বিক্রির ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহতরা পার্শ্ববর্তী উপজেলা রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
উল্লেখ্য যে, গত ২৮ জানুয়ারি একই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুস ছাত্তার ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। সে সময় জমিতে পিলার বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় আবদুস ছাত্তারসহ চারজন আহত হন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে এবং মামলা আদালতে বিচারাধীন বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এই বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন,৯ মাচ সোমবার সকালে এ বিষয়ে লিখিত  অভিযোগ পেয়েছি পরবর্তীতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা