ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

গোদাগাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপন মহড়া


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ২:৪৩

রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়, কীভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হয় এবং সাধারণ মানুষ কীভাবে নিরাপদ স্থানে সরে যাবে—এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন, সহকারী ভূমি কমিশনার শামসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয় সাধারণ মানুষ।

বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। আগাম প্রস্তুতি এবং সঠিক প্রশিক্ষণ থাকলে যেকোনো দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এমএসএম / এমএসএম

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু