ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় শ্রেষ্ঠ সার্জেন্ট ত্রিশালের সন্তান আসাদুজ্জামান সুমন


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ২:৪৫

জনগণের সেবায় নিরলস কাজ করে যাওয়া এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নেত্রকোণা জেলায় শ্রেষ্ঠ সার্জেন্ট  নির্বাচিত হয়েছেন ত্রিশালের কৃতি সন্তান, ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) আসাদুজ্জামান সুমন।

১০ মার্চ (মঙ্গলবার) জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফেব্রয়ারি মাসের মাসিক অপরাধ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। ট্র্যাফিকের কাজে সর্বোচ্চ সংখ্যক প্রসিকিউশন দাখিল করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার অসাধারণ ভূমিকার জন্য তিনি এই বিশেষ স্বীকৃতি অর্জন করেন।

এর আগেও আসাদুজ্জামান সুমন নেত্রকোনার সেরা পুলিশ অফিসার নির্বাচিত হয়েছিলেন। সম্মাননা প্রাপ্তির পর টিএসআই আসাদুজ্জামান সুমন জানান, তিনি তার কাজ ও দায়িত্বকে ভালোবাসেন। এই ধরনের স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে কাজ করার অনুপ্রেরণা যোগায়। 

তিনি আরও বলেন, ভালো কাজের মূল্যায়ন সবসময়ই হয় এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে যেতে পারেন।

টিএসআই আসাদুজ্জামান সুমনের এই অর্জন শুধু নেত্রকোণা বা ত্রিশাল নয়, পুরো পুলিশ বাহিনীর জন্যই একটি গর্বের বিষয়। তার এই সাফল্য প্রমাণ করে, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যেকোনো দায়িত্বে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ