ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কেশবপুরে বিভিন্ন স্থানে ভেজালের বিরুদ্ধে অভিযানে কারাদণ্ড ও আর্থিক জরিমানা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ২:৪৭

পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে যশোরের কেশবপুরে ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল কেমিক্যাল ও ভেজাল দুধ উদ্ধার করা হয়েছে। একদিনে বিভিন্ন স্থানে কেশবপুর উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসনের দপ্তর থেকে জানা গেছে, গত ৯ মার্চ সোমবার কেশবপুর উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালনা করে।

উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গরুর দুধে জেলি, সয়াবিন তেল এবং সোডা মিশ্রিত করে বিষাক্ত ভেজাল দুধ তৈরির অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা ঘোষপাড়ায় র‍্যাব-৬ (সিপিসি-৩) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স। মোবাইল কোর্ট পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ । এছাড়া পার্থ ঘোষকে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাজা প্রদান করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযান চলাকালীন কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত ক্ষতিকারক উপকরণ জনসম্মুখে বিনষ্ট করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
একইদিনে উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে BSTI এর লাইসেন্স ব্যতিত ক্ষতিকর ও ভেজাল কেমিক্যাল এবং পামওয়েল দিয়ে নারিকেল তেল ও সরিষার তেল তৈরী এবং অবৈধভাবে বিএসটিআই এর সিল ব্যবহারের অপরাধে শুভঙ্কর সেন নামক এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৮০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। ভেজাল নারিকেল তেল ও সয়াবিন তেল ঘটনাস্থলে ধ্বংস করা হয়। ভেরচি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তাপস কুমার ও তার সঙ্গীয় ফোর্স মোবাইল কোর্ট পরিচালনা সহযোগিতা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।

রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পর সরকার ও সাধারণ নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপে মানুষের মাঝে স্বস্তি ও নতুন আশা তৈরি হয়েছে। তবে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বা মজুতদারির মাধ্যমে ‘কৃত্রিম সংকট’ দেখিয়ে দ্রব্য মূল্য দাম বৃদ্ধি না হতে পারে সে দিকেও দৃষ্টি রাখার অনুরোধ সাধারণ মানুষের।

বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও ভেজালের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরণের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। BSTI এর লাইসেন্স ব্যতিত ক্ষতিকর ও ভেজাল কেমিক্যাল এবং অবৈধভাবে বিএসটিআই এর সিল ব্যবহারের অপরাধে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৮০ হাজার টাকা অর্থদণ্ড এবং বিষাক্ত ভেজাল দুধ তৈরির অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে। যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান