ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ পাচারকালে স্টোর কিপার আটক ফারুক আটক


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ২:৪৭

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপেøেক্সর ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ওজন মাপার মেশিন ১৮ টি পাচার কালে স্টোরকিপার ফারুক আহমেদ (৪৫) কে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মাস্টারকলোনী এলাকায় আবু মোতালেব এর বাড়ির পাঠাও কুরিয়ার সার্ভিসে এ ঘটনা ঘটে। এ ঘঁটনা ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন, সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) রাশেল কবীর, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী ঘটনাস্থলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রায় এক বছর থেকে স্টোরকিপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দায়িত্ব পালনকালে মাঝেমধ্যে সরকারি বিভিন্ন ঔযধ পাচার করতেন। এর আগেও ঔষধ সহ ধরা পড়লেও কর্মকর্তা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুক আহমেদ ভ্যান যোগে ঔষধগুলো ঢাকা মিটফোট বাবু বাজার আব্দুল মান্নান নামের এক ব্যক্তির নিকট পাঠানোর জন্য পাঠাও কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে যান। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং ঔষধ সহ স্টোরকিপার ফারুক আহমেদকে আটক করে থানায় নিয়ে যায়। 
এদিকে পাঠাও কুরিয়ার সার্ভিসের মেহেদী হাসান জানান, ৩টি প্যাকেট কাটুন আমার নিকট নিয়ে আসে এবং মালগুলি ঢাকায় পাঠানো হবে বলে জানান। 
এ ব্যাপার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং দেখি রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ। পরে বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষেকে জানিয়েছি। 
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহরে জন্য নিদের্শ দেওয়া হয়েছে। 
সহকারি পুলিশ সুপার  (রৌমারী সার্কেল) রাশেল কবীর জানান, তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত