কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি, মহড়া ও আলোচনা সভা
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকান্ডের সময় করণীয় এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল ও পদ্ধতির বাস্তব মহড়া প্রদর্শন করেন। এতে উপস্থিতরা দুর্যোগ মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি ও সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা ও জাকির হোসেন, সহকারী কমিশনার শেখ মাহবুবে সোবহানী, এ. বি. এম. মেজবাহ উদ্দিন আহমেদ, ফারহানা ইয়াসমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (অ.দা.) মো. এনামুল হক, রেড ক্রিসেন্টের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিওর সদস্যরা।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ দেশে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে তরুণ সমাজকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবেলায় একটি শক্তিশালী ও সচেতন বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ