ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ৩:২৫

বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লিটন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১২টা ৪৫ মিনিটে আমতলী উপজেলার ৭ নম্বর আড়পাংগাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাংগাশিয়া (যুগিয়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মো. শাহজাহান তালুকদারের বাড়ির উত্তর পাশে কাঁচা রাস্তা থেকে মো. লিটনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ হাজার টাকা।

আটক মো. লিটন বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বরগুনা সদর রোড এলাকার বাসিন্দা। তার পিতা মো. ছত্তার হাওলাদার এবং মাতা পিয়ারা বেগম।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় এসআই সুশীল কুমার দাস বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বরগুনা থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার