বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত, র্যালি ও অগ্নিনির্বাপন মহড়া
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা খাইরুল বাশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি, সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো. রেজাউল করিম, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুর ইসলাম ও ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবধর্মী প্রদর্শনী উপস্থাপন করেন এবং উপস্থিতদের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
Link Copied