আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এদিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সমাজসেব অফিসার মো. সোহেল রানা,
প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, একাডেমি সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, ইউপি চেয়ারম্যান মো. নাজিমুউদ্দীন, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আব্দুর রউফ মিলন, সহকারী প্রশাসনিক অফিসার মো. জিয়াউর রহমান, অফিস সহকারী মো. ইসমাইল হোসেন সহ উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগকে রুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু সুপরিকল্পিত প্রস্তুতি ও সচেতনতা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশ আজ দুর্যোগ ব্যবস্থাপনায় সারা বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ ও রোল মডেল।
আমাদের লক্ষ্য কেবল দুর্যোগ পরবর্তী ত্রাণ বিতরণ নয়, বরং দুর্যোগের আগেই সাধারণ মানুষকে সতর্ক ও সক্ষম করে তোলা। বিশেষ করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আত্রাই উপজেলা প্রশাসন যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এবং জানমালের নিরাপত্তায় সবসময় পাশে থাকতে বদ্ধপরিকর।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান