শরণখোলায় ছাগল গিলে নিস্তেজ ১২ ফুটের অজগর উদ্ধার, পুনরায় সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি বিশালাকৃতির অজগর দিনমজুরের ছাগল আস্ত গিলে ফেলেছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রসুলপুর গ্রামের ভোলা নদীর চরে এই ঘটনা ঘটে। প্রায় ১২ ফুট লম্বা এই অজগরটি উদ্ধারের সংবাদে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল সকালে ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘ সময় পার হলেও ছাগলটি ফিরে না আসায় সোহরাব ফরাজী নিজেই সেটিকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর পাড় সংলগ্ন একটি ঝোপের মধ্যে তিনি বিশালাকৃতির সাপটি দেখতে পান। ততক্ষণে অজগরটি তার শখের ছাগলটি আস্ত গিলে ফেলায় নড়াচড়া করার শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পড়েছিল।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে এবং শত শত উৎসুক মানুষ ভিড় জমায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। তারা স্থানীয়দের সহায়তায় নিরাপদভাবে সাপটিকে উদ্ধার করেন।
সিপিজি সদস্য সগির সওদাগর জানান, বড় আকারের ছাগলটি গিলে ফেলায় সাপটি পুরোপুরি নিস্তেজ ছিল। পরবর্তীতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি তাদের হেফাজতে নেন এবং সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করেন।
ছাগল হারিয়ে বাকরুদ্ধ দিনমজুর সোহরাব ফরাজী বলেন, "অজগরটি আমার উপার্জনের একমাত্র সম্বল ও শখের ছাগলটি আস্ত খেয়ে ফেলল। এর ফলে আমি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হলাম।"
বনবিভাগ সূত্রে জানা গেছে, খাদ্যের সন্ধানে প্রায়ই সুন্দরবন থেকে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। তবে বন্যপ্রাণী না মেরে সেগুলোকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়ার জন্য এলাকাবাসীকে নিয়মিত সচেতন করা হচ্ছে। আজকেও এলাকাবাসীর সচেতনতায় অজগরটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার