ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬

অসহায়দের পাশে দিয়ামনি ই কমিউনিকেশন, রমজানে কোরআন ও জায়নামাজ বিতরণ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০-৩-২০২৬ রাত ১১:৪৬

পবিত্র মাহে রমজান ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ করেছে দিয়ামনি ই কমিউনিকেশন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় আয়োজিত এ অনুষ্ঠানে কোরআনের হাফেজদের মাঝে কোরআন শরীফ ও জায়নামাজ বিতরণ করা হয়। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য “স্বপ্নজয়ী সম্মাননা–২০২৬” প্রদান করা হয়।

 


দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন হিরা সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরীদা আক্তার কমান্ডার, ‘হাল ছেড়োনা বন্ধু’ সংগঠনের প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন এবং রায়াস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন শুভ।
এ সময় বিশিষ্ট চলচ্চিত্র ও টেলিভিশন ব্যক্তিত্ব, সাংবাদিক, ওলামায়ে কেরাম, মাদরাসার এতিম শিক্ষার্থী, শিক্ষক, নারী উদ্যোক্তা এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিয়ামনি ই কমিউনিকেশন দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনটি গতানুগতিক কার্যক্রমের বাইরে গিয়ে “ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ” প্রকল্পের মাধ্যমে সারাদেশে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ফ্রি স্টল মেলা আয়োজন, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের স্বাবলম্বী করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন, “দিয়া আমার একমাত্র সন্তান ছিল। মহান আল্লাহ তায়ালা ১৫ বছর আগে তাকে আমাদের উপহার হিসেবে দিয়েছিলেন, আবার তিনিই তাকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। আমার কোনো কষ্ট নেই। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
তিনি আরও বলেন, “যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, তাদের পাশে থাকবে দিয়ামনি ই কমিউনিকেশন। আমার সন্তান দিয়া যেন আমাদের ভালো কাজের মধ্য দিয়েই সবার মাঝে বেঁচে থাকে।”
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১২ জন নারী উদ্যোক্তাকে “স্বপ্নজয়ী সম্মাননা–২০২৬” প্রদান করা হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, এটিএন নিউজের সিনিয়র নিউজ প্রেজেন্টার উজমা হাসান, অভিনেত্রী ও নারী উদ্যোক্তা ক্যামেলিয়া নিশান, বাংলা ভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার ফারহানা তৃণা, শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সার বারিশা হক, উদ্যোক্তা রোকসানা নিহা এবং ‘ফারহানা’স বিউটি স্লিপ’-এর স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী কাজী ফারহানা, যিনি মেকআপ ও হেয়ার কালার বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত।
সম্মাননা প্রদান শেষে উপস্থিত সবার জন্য দোয়া করা হয়।

আবিদ রহমান / আবিদ রহমান

আই নিউজ বিডি কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আপস না করার অঙ্গীকার

অসহায়দের পাশে দিয়ামনি ই কমিউনিকেশন, রমজানে কোরআন ও জায়নামাজ বিতরণ

রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি?

রমজানের শিক্ষা

জুমার দিন যা করলে মিলবে উট কোরবানির সওয়াব

রমজানে কখন সবচেয়ে বেশি দোয়া কবুল হয়

রোজা রেখে ইনজেকশন ব্যবহার

সেহরি না খেলে কী রোজা রাখা যাবে?

এক পেয়ালা দুধে যে মুজিজা দেখেছিলেন আবু হুরায়রা (রা.)

রমজান: ইবাদতের বসন্তে শোষণের বিষাদ - আমাদের ইমান কি তবে কেবলই আনুষ্ঠানিকতা?

যেসব আমলে অর্থবহ হয় মাহে রমজান

ওহি থেকে বিজয়গাথা: রমজানের রাজনৈতিক ও সভ্যতাগত তাৎপর্য?

রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল