হৃদরোগী শিশুর অপারেশনে আর্থিক সহায়তা প্রদান করল সাত্তার ফাউন্ডেশন
হৃদরোগে আক্রান্ত শিশু সিনথিয়া আক্তার (০৮) এর হার্টের অপারেশনের জন্য প্রয়োজন অনেক টাকা। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা পেলেও তা চাহিদার তুলনায় ছিল অপ্রতুল। এমন খবর পেয়ে আর্থিক সহায়তা দিয়েছে সাত্তার ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে চিকিৎসার জন্য প্রদান করা হয়েছে ৫০ হাজার টাকা।
সিনথিয়া আক্তার মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌর এলাকার আজিমপুরের জাহাঙ্গীর আলমের মেয়ে। চিকিৎসকদের মতে, তার হৃদপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে। দীর্ঘদিন ধরে সে হৃদরোগে ভুগছে। উন্নত চিকিৎসার জন্য আগামী এপ্রিল মাসে তার হার্টের অপারেশন করার কথা রয়েছে। অপারেশনে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় অপারেশনের ব্যয় বহন করা তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছিল। বিষয়টি জানার পর সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট দানশীল ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার খান তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
আজ সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সুজন মোল্লা সিনথিয়ার পরিবারের কাছে এই অর্থ তুলে দেন।
সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান বলেন, “সিনথিয়া আক্তারের মতো অসহায় ও রোগগ্রস্ত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমরা চাই না কোনো আর্থিক সমস্যার কারণে শিশুটি প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হোক। সাত্তার ফাউন্ডেশন সবসময়ই সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত