ধামরাইয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ দম্পতি
ঢাকার ধামরাইয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে সুমনা বাদশা ও বাদশা মিয়া নামে দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ আল আমিন খান। এর আগে মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় একটি দোতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)। তারা ওই ভবনের নিচতলায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ বাদশা মিয়ার বাসা থেকে বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে ঘরের ভেতরে গিয়ে দম্পতিকে দগ্ধ অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রতিবেশী অসীম ঘোষ জানান, রাতে সুমনা বাদশা রান্না করতে রান্নাঘরে গেলে হঠাৎ জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। আগুন ধরানোর সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে এবং তারা দগ্ধ হন।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আল আমিন খান বলেন, “রাত প্রায় ১০টার দিকে একটি বাসাবাড়িতে গ্যাস বিস্ফোরণের খবর পাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি গ্যাস লাইনের লিকেজের মাধ্যমে গ্যাস বের হচ্ছিল। রান্নাঘরে গ্যাস জমে থাকার কারণে চুলার সুইচ চালু করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘর ও পাশের কক্ষের থাই গ্লাস, দরজা এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে রান্নাঘরের ভেতরের গ্যাস লাইনের রাইজার ও বাইরের রাইজার বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied