ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎ট্রলিং জাহাজের ধাক্কায় নিহত কুতুবদিয়ার দুই জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ১:৩৪

‎কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলিং জাহাজের ধাক্কায় নিহত দুই জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
‎
‎জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি সাগরে মাছ ধরার সময় ট্রলিং জাহাজের ধাক্কায় একটি ফিশিং বোট ডুবে গিয়ে মর্মান্তিকভাবে নিহত হন দুই জেলে মৎস্যজীবী - আকতার আলম ও জিয়াবুল করিম।
‎
‎নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে জেলা প্রশাসক ও কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
‎
‎সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব ইকবাল হাসান এবং কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন।
‎
‎এ সময় উপস্থিত ব্যক্তিরা নিহত জেলেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতে সাগরে মাছ ধরার সময় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন