ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সলঙ্গায় বিলের মুখ বন্ধ, ৩০০ বিঘা জমিতে জলাবদ্ধতার শঙ্কা


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ১:৩৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া এলাকায় বিলের পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে। এতে আশপাশের প্রায় ৩০০ বিঘা আবাদি জমি স্থায়ীভাবে জলাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটিকুমরুল-নাটোর বনপাড়া মহাসড়কের আমতলা এলাকায় একটি বিল্ডিং নির্মাণের কাজ চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, ওই নির্মাণ কাজের সময় বিলের পানি বের হওয়ার মূল ব্রিজের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে হেলাল ও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

এর ফলে ওই এলাকার আশপাশের প্রায় ৩০০ বিঘা আবাদি জমিতে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে বিলের পানি বের হওয়ার একমাত্র পথ ছিল ওই ব্রিজের মুখটি। সেটি বন্ধ হয়ে যাওয়ায় জমিতে জমে থাকা পানি আর বের হতে পারছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে কৃষকরা একাধিকবার বিল্ডিং মালিকদের কাছে অভিযোগ করলেও এখনো কোনো সমাধান পাওয়া যায়নি।

চড়িয়া মধ্যপাড়া গ্রামের কৃষক শুকুর আলী বলেন, “এই জমিতে আগে বছরে তিন ধরনের ফসল হতো। এখন শুধু শুকনো মৌসুমে বোরো ধান ছাড়া আর কোনো ফসল হয় না। ব্রিজের মুখ বন্ধ থাকার কারণে পানি নামতে পারে না। ফলে দুই গ্রামের কৃষিজমি বছরে চার থেকে ছয় মাস পানির নিচে থাকে।”
স্থানীয় কৃষকরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিডিং নির্মাণ কারী হেলাল আহমেদের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, আমার জায়গায় আমি বিডিং নির্মাণ করছি ।কৃষি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থার কথা বললে, তিনি আরও বলেন এটাকি কৃষকের বাপের জায়গা দিয়া পানি গরক, আমি কি করবো, আমার জায়গা একচুলও সার দিবোনা। 
 
সিরাজগঞ্জ জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল বলেন,আমাদের লোকজন দেখে ব্যবস্থা নিবে। 

এবিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন,কৃষকরা অভিযোগ করলে,ব্যবস্থা নেওয়া হবে। 

এবিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)এটি এম আরিফ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি রিসিভ হয়নি। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ

ভাণ্ডারিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নারী শিক্ষককে কটূক্তির অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি