ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ ভাইরালকে কেন্দ্র করে মনপুরায় হামলা: গুরুতর আহত ৩


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ১:৩৯

ভোলা জেলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল কাজীর চরে ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে চর কলাতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ হামলায় গুরুতর আহত হন, কাজীর চর ২ নম্বর ওয়ার্ড এর স্থনীয় বাসিন্দা মোস্তাফিজ এর ছেলে মিজান (৩৫),ইউসুফ (২৯), পিতা হাফিজ উল্লাহ, কাজীর চর ২ নম্বর ওয়ার্ড;মো. তৈয়ব (২৭), পিতা আবদুল শহীদ, কাজীর চর ১ নম্বর ওয়ার্ড।
স্থানীয় সূত্রে জানা যায়, “এস কে এস কে মনপুরা” নামে একটি ফেইক ফেসবুক আইডি থেকে প্রায় ২০ জন ডাকাতের একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকার প্রথমেই স্বপন ডাকাতের নাম উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে স্বপন ডাকাত ও তার সহযোগীরা এ ঘটনার জন্য স্থানীয় কয়েকজনকে দায়ী করে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
আহত মিজানের অভিযোগ, তালিকা প্রকাশের ঘটনার জেরে স্বপন ডাকাতের নেতৃত্বে রুবেল, মামুন, বাচ্ছু, আল-আমিন, মিজান, মনিরসহ ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে তারা তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে তৈয়বের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে ইউসুফ বলেন , স্বপন ডাকাত ২০২১ সাল থেকে কাজীর চর এলাকায় অবস্থান করে একটি প্রভাবশালী গ্রুপ গড়ে তুলেছে। তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে স্থানীয় অসহায় মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্কে রাখছেন। কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে গুম ও হত্যার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ।

এ অবস্থায় কাজীর চর এলাকার সাধারণ মানুষ এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে চরফ্যাশন-মনপুরার নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন–এর কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন।
তবে অভিযুক্ত স্বপন মাঝি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঢাকায় ছিলেন। পরে এসে জানতে পারেন “এস কে” নামের একটি ফেসবুক আইডি থেকে তাদের নামে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দুইজন ইমামের নামও রয়েছে। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি নিজের গদি ঘরে ছিলেন এবং মারামারির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্পিডবোটে করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুর মোর্শেদ জানান, কাজীর চর থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে এখনো এক্স-রে করা সম্ভব হয়নি, তাই তাদের আঘাতের প্রকৃতি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, কাজীর চর এলাকার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত