ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মান্দায় বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ১:৪০

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ উঠেছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে বুধবার সকাল থেকে গণমাধ্যমকর্মীরা বিআরডিবি কার্যালয়ে অবস্থান নেন। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করেও ওই কর্মকর্তার দেখা মেলেনি।

সরকারি কর্মচারী আইন–২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা–২০১৯ অনুযায়ী সরকারি কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করার কথা রয়েছে। কিন্তু এসব নিয়মের তোয়াক্কা না করেই আফজাল হোসেন দীর্ঘদিন ধরে ইচ্ছামতো অফিসে আসা–যাওয়া করেন বলে অভিযোগ অনেকের।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআরডিবির এক কর্মচারী জানান, আফজাল হোসেন রাজশাহী থেকে মান্দায় নিয়মিত অফিস করেন। প্রায় প্রতিদিনই তিনি ১ থেকে ২ ঘণ্টা দেরিতে অফিসে আসেন এবং নির্ধারিত সময়ের দুই এক ঘণ্টা আগেই তিনি অফিস ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন গণমাধ্যমকর্মীদের উপর চড়াও হোন এবং  ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি কখন অফিস করবো, সেই কৈফিয়ত কি আপনাদের দিতে হবে?”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ