ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়ায় ভিজিএফ চাল বিতরণে সাংসদের নির্দেশনা না মানার অভিযোগ


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ১:৪১

কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণকে কেন্দ্র করে অভিযোগ ও পাল্টা বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল অভিযোগ করে বলেন, ভিজিএফ চাল বিতরণে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনা মানা হয়নি এবং নতুন করে প্রকৃত অসহায়দের তালিকা না করে আগের তালিকার ভিত্তিতেই চাল বিতরণ করা হয়েছে। তার দাবি, গত বছরের তালিকায় থাকা আওয়ামী লীগপন্থী সুবিধাভোগীদের মধ্যেই বেশি চাল দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ ও বিএনপি পরিবারের সদস্যরা হতাশ হয়েছেন বলে তিনি উল্লেখ করেন এবং বিষয়টি তদন্তের দাবি জানান।

‎অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ। তিনি বলেন, ভিজিএফ খাদ্যশস্য বিতরণে কোনো ধরনের অনিয়ম করা হয়নি। যারা অনিয়মের কথা বলছেন, তারা ইউনিয়ন পরিষদে এসে পরিষদ চলাকালীন সময় গত বছর ও চলতি বছরের দুইটি তালিকার মাস্টার রোল দেখে নিতে পারেন। তাহলেই বোঝা যাবে প্রকৃত দরিদ্র জনগোষ্ঠী চাল পেয়েছে কি না।

‎চেয়ারম্যান আরও বলেন, ভিজিএফ চাল বিতরণে তিনি কোনো দল বা গোষ্ঠী বিবেচনা করেননি; প্রকৃত দরিদ্রদের মধ্যে চাল বিতরণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন