বাগমারা উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন শাহানাজ পারভিন আদুরী
রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোছা: শাহানাজ পারভিন আদুরী। তিনি উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মোছা: শাহানাজ পারভিন আদুরী বর্তমানে বাগমারা উপজেলা বিএনপির কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় ও সামাজিক কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। এলাকার নারী উন্নয়ন, শিক্ষা প্রসার এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ থেকেই তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
শাহানাজ পারভিন আদুরী বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত থেকে মানুষের সেবা করার চেষ্টা করছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে বাগমারা উপজেলার উন্নয়ন, বিশেষ করে নারী ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, এলাকার জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন থাকলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।
এদিকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তাকে সমর্থন জানাচ্ছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ