তানোরে পৃথকভাবে নারী পুরুষের আত্মহত্যা
রাজশাহীর তানোর উপজেলায় স্ত্রী ছেড়ে যাওয়ার পর মানসিক অশান্তির কারণে রাহিম মোল্লা (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাহিম মোল্লা ওই গ্রামের সিদ্দিকের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি বাড়ির একটি কক্ষে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান, রাহিম মোল্লার প্রথম স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। তবে প্রায় দেড় মাস আগে দ্বিতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।তবে তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করছেন।তানোর থানার (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ