ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

লাকসামে বিপনী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের বাজার


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ১:৪৫

ঈদ যতই ঘনিয়ে আসছে মাকেটর্ গুলোতে ক্রেতাদের আনাগোনা ততই বাড়ছে। আর সেই সাথে জমে উঠেছে ঈদের কেনাকাটা। উপজেলা ও পৌরশহরের বিভিন্ন বিপণি বিতানের পাশাপাশি ফুটপাতে দোকানগুলোতে কেনাকাটা শুরু হয়ে গেছে। 
বুধবার (১১ মার্চ) কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌর শহর বিভিন্ন মার্কেগুলোতে কাপড়, জুতা ও কসমেটিক্স দোকানে ক্রেতা সাধারণের ভিড় লক্ষ করা গেছে। ফুটপাতে মৌসুমী ও ভ্রাম্যমাণ দোকানেও নিম্নবিত্ত মানুষের আনাগোনা রয়েছে। 
ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যানা গেছে, প্রতিবারের মতো এবারও ঈদ বাজারে এসেছে বিভিন্ন ধরনের পোশাক। বাজারে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের আধুনিক ডিজাইনের সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে। পুরুষ ক্রেতাদের তুলনায় নারী ক্রেতাই বেশি। তবে গত বছরের তুলনায় এবার সব পোশাকের দাম একটু বেশি বলে দাবি ক্রেতাদের। আলহাজ¦ চাঁন মিয়া টাওয়ার কয়েকজন কাপড় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এবার ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাক উঠিয়েছি। রোজার শরুতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। আশা করছি এবার বিক্রি ভালো হবে। 
পরিবারসহ কেনাকাটা রতে এসেছেন মরিয়ম বেগম তিনি বলেন, রোজার শেষ সময় মার্কেটে অনেক ভিড় থাকে। তাই আগেই কেনাকাটা সেরে ফেলেছি। তবে দাম গত বছরের তুলনায় অনেকটা বেশি।
লাকসাম উপজেলা ও পৌরশহরে আলহাজ¦ চাঁন মিয়া টাইওয়ার, মোকছোদ আলী টাওয়ার, মালেক ম্যানশন, বি.এস টাওয়ার, জহুর ম্যানশন ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন, কেনাকাটা ভালই হচ্ছে, তবে রোজার শেষের দিকে আরও ভালো হবে বলে আশা করছি। এবার শাড়িঘর গুলো হল- বেনারশি, বিথি সহ বিভিন্ন বড় বড় দোকানগুলোতে ভারতীয় গেদোয়াল, জর্জেট অরবিন্দু পোশাকের চাহিদা রয়েছে। পোশাক ও কসমেটিক্সর পাশাপাশি বেড়েছে জুতা-স্যান্ডেলের বিক্রি। ছোট-বড় সবাই আসছেন সাধ্যের মধ্যে পছন্দ মতো জুতা-স্যান্ডেল কিনতে।  উল্লেখ্য লাকসামের ঐতিহ্যবাহী চাঁনমিয়া টাওয়ার ও পাইওনিয়ার সিটি মার্কেটে এ বছর ক্রেতাদের সুবিধার্থে লটারী অনুষ্ঠিত হবে। চাঁনমিয়া টাওয়ারে প্রথম বিজয়ী পাবে ১টি মটর সাইকেল ও পাইওনিয়ার সিটি মার্কেটে ১ম পুরস্কার পাবে একটি ১ ভরি ওজনের সোনার চেইন। সরেজমিনে দেখা যায় লটারীর আশায় হুমড়ি খেয়ে ঈদের কেনাকাটার ধুম পড়ে গেছে বিপনীবিতানগুলোতে। 
বেনারশি শাড়ির প্রতিষ্ঠানের মালিক জানায়, আমরা এ বছর নতুন নতুন শাড়ি, থ্রিপিচ সহ অন্যান্য মালামাল সংগ্রহ করেছি। ক্রেতাদের সুবিধার্থে আমার প্রতিষ্ঠানের কর্মচারী রয়েছে পর্যাপ্ত। এ বছর আমাদের ক্রেতার সংখ্যাও অনেক বেশি। 
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মদ  জানান, ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে যাতে যানজট না থাকে লাকসাম উপজেলা ও পৌরশহর , মুদাফরগঞ্জ বাজারে ব্যবসায়ী ও ক্রেতারা যেন নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে অতিরিক্ত মোবাইল টিম মোতায়েন করেছি ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে। বর্তমানে বিপনীবিতানগুলোতে ছিনতাইকারী প্রবনতা নাই। আমাদের সব জায়গাগুলোতে নিরাপত্তার জোরদার করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন