ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

তেতুলিয়ায় কাবিটা প্রকল্পের টাকা তুলে কাজ না করার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ২:৫৩
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে সাড়ে ৭ লাখ টাকা বরাদ্দের কাজ শেষ না করেই পুরো বিল তোলার পাঁয়তারা করছেন প্রকল্প সভাপতি সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসাইন।যদিও কর্তৃপক্ষ বলছে কাজ না করে বিল তোলার কোন সুযোগ নেই।
 
সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, ক্যানেলের দুই পাশে রাস্তা হিসেবে সমান রয়েছে।প্রকল্প এলাকায় নেই কোন সাইনবোর্ড।তবে স্থানীয়দের দাবী ক্যানেলের দুই পাশে রাস্তা হিসেবে ধরা হলেও তাদের কোন কাজে আসে না রাস্তাটি।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্যানুযায়ী, ২০২৫-২০২৬ অর্থ বছরে তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া বাংকুর বাড়ি হইতে নতুন ব্রীজ হয়ে হাকিমপুর আব্দুল আজিজের বাড়ি পর্যন্ত ক্যানেলের দুই ধারে রাস্তা নির্মাণ ও মাটি ভরাট কাজের জন্য সাড়ে ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।বরাদ্দের শর্তাবলীতে উল্লেখ ছিল, গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ বাস্তবায়ন করতে হবে এবং প্রকল্পের বর্ণনাসহ যথাযথ সাইজের সাইনবোর্ড দৃশ্যমান স্থানে স্থাপন করার কথাও বলা হয়।গত বছরের অক্টোবর মাসে প্রকল্পের অর্ধেক ৩ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করা হয়।কিন্তু ৫ মাস পার হলেও কোন কাজ না করেই প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন পুরো বিল তোলার পাঁয়তারা করছেন দাবী স্থানীয়দের।
 
স্থানীয় সচেতন ব্যক্তি আমজাদ ও বেলাল হোসেন বলেন, ক্যানেলে একটি ব্রীজ করে রেখেছে যেটা কোন কাজে আসেনা। এবিষয়ে সাংবাদিকদের বলতে গিয়ে চেয়ারম্যান আমাদেরকে ইচ্ছামতো গালিগালাজ করেছে।শুনেছি এবার ক্যানেলের দুপাশে রাস্তায় মাটি ভরাটের জন্য বরাদ্দ হয়েছে।এখন পর্যন্ত কোন কাজ হয়নি আর কাজ হলেও মানুষ কোন সুযোগ সুবিধা পাবেনা।
 
তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন, এ প্রকল্পের বিষয়টা ডিসি ও ইউএনও স্যার জানে।ক্যানেলের উপর ব্রীজ হয়েছিল কিন্তু কোন রাস্তা ছিল না।পরে ক্যানেলের দুপাশে রাস্তা করে দিয়েছি, চলতি অর্থ বছরের বরাদ্দে প্রকল্প দিয়ে সমন্বয় করার কথা।
 
তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ বলেন,প্রকল্পের অর্ধেক বিল দেওয়া হয়েছে, কাজ দেখে বাকী বিল পরিশোধ করা হবে।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার