ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মনোহরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনা কাটা আনন্দে উৎসব মুখর ঈদ মার্কেট


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ২:৫৬
 ঈদের বাকি আর ৯দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর ঈদের আনন্দ পরিপূর্ণ করতে শহর ও গ্রামের সব বয়সের মানুষের চাই নতুন পোশাক। শুধু নতুন পোশাক হলেই চলবে না, তা হতে হবে সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ও পছন্দনীয়। এরই মধ্যে ভিড় বেড়ে গেছে মনোহরগঞ্জ  উপজেলার ঐতিহ্যবাহী মনোহরগঞ্জ বাজারের মার্কেট গুলোতে। পোশাকের পাশাপাশি জুতা, কসমেটিক্স নানা কিছু কেনাকাটা চলছে। প্রতিদিন তারা ছুটে আসছেন নিজেদের পছন্দের বিভিন্ন ধরনের পোশাক ক্রয়ের জন্য। সব মিলিয়ে পোশাক,কসমেটিক্স জুতার পাশাপাশি মুদি দোকানেও জমে উঠেছে ঈদ বাজারের কেনাকাটা।
ক্রেতা ও ব্যবসায়ীরা বলছেন, যারা ঈদে পরিবারের সদস্যদের কেনাকাটার ঝামেলা এড়িয়ে স্বস্তিতে থাকতে চাচ্ছেন তারা রমজানের শুরুতেই কেনাকাটা করতে দোকানে ভিড় জমাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট- বাজারে মার্কেটে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সরভ উপস্থিতি দেখা যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়  উপজেলার  মনোহরগঞ্জ লক্ষণপুর বাজার, নাথেরপেটুয়া বাজার,বিপুলাসর বাজার, হাসনাবাদ বাজার, খিলা বাজার,মনোহরগঞ্জ উপজেলা সদর বাজার আব্দুল আলী প্লাজা মার্কেট, সওদাগর মার্কেট, হাজী আলী আস্বাদ টাওয়ার, মারুফা লেডিস মার্কেট, তালুকদার সুপার মার্কেট,মোল্লা ম্যানশন, সহ বেশ কয়েকটি মার্কেটের দোকান ঘুরে দেখা গেছে, সকাল দশটা হতে বিকাল পর্যন্ত এবং ইফতারের পর হতে রাত পর্যন্ত মানুষ বেশি বেছে নিয়েছে ঈদের কেনাকাটার জন্য। বিশেষ করে মহিলা, যুবক, তরুণ তরুণীদের পদচারণায় এসব মার্কেটগুলো বেশ মুখর হয়ে উঠেছে। ঈদকে কেন্দ্র করে উপজেলার ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় পার করছেন। মালিক ও কর্মচারীদের দম ফেলার ফুরসত নেই।সাহা ক্লথ ষ্টোর এন্ড জুয়েলার্স বিধান সাহা বলেন, শাড়ী,কাপড়,লুঙ্গি,পাঞ্জাবি,থ্রি পিছ ১হাজার, ১২ শ,থেকে ১৮ শ টাকায় পাওয়া যায়, এবং সকল প্রকার কাপড় ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে। বিনিময় ক্লথ, রংধনু ফেশান,রুহি ফ্যশন এন্ড ক্লথ ষ্টোর, সভাত কসমেটিক্স এন্ড ভ্যারাইটিজ ষ্টোর, বধূয়া কসমেটিক্স, মনোহরগঞ্জ বস্ত্র বিতান এন্ড রেডিমেড সেন্টার মো,শেখ ফরিদ মানিক বলেন,দামী মালের প্রতি এবছর গ্রাহকের চাহিদা রয়েছে, ভালো উন্নতমানের থ্রি পিছ এবার ঈদ মার্কেটে এসেছে, প্রতিটি থ্রি পিছের দাম ১৮ শ,থেকে শুরু করে ৩৫ শ, ৪ হাজার টাকায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিনতেছেন, আমাদের বেচাকেনা ভালো হচ্ছে । হাসান মোল্লা ক্লথ ষ্টোর, সাহারা ক্লথ এন্ড গারর্মেন্টস,আলীফ গার্মেন্টস, রংধনু রেডিমেড গার্মেন্টস, রংধনু ফ্যাশন এন্ড সুজ, মো,ইয়াছিন শরীফ  বলেন, শার্ট, ফ্রেন্ড, পাঞ্জাবি, এবছর দাম সীমিত রয়েছে, ক্রেতারা নিজেদের স্বাচ্ছন্দে ক্রয় করতে পারছে আমাদের  অনেক ভালো ব্যবসা হচ্ছে । জননী কসমেটিক্স, ধানসিঁড়ি সুজ এন্ড ব্যাগহাউজ,আলমগীর সুরজ, আসিফ পেপার হাউজ। মনোহরগঞ্জ বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় চক্রবর্তী নয়ন,ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিপু বলেন,  চাউল, ডাল, সেমাই, চিনি, পেয়াজ, তেল, রসুন, হলুদ, মরিচ, ভুট, মুড়ি, খেজুর সহ মুদি মালা-মালের দাম এ রমজানে স্বাভাবিক রয়েছে । 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়