ফরিদগঞ্জে নিখোঁজের ৪ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ৪ ঘন্টা পর মাদ্রাসা পড়ুয়া (৮) বছর বয়সী শিশু রুবেলের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । বাড়ির পাশের বাঁশঝাড়ের পাশে মিললো তার রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের। শিশুটি দিনমজুর আব্দুল কাদেরের ছোট ছেলে । নিহত রুবেল স্থানীয় সানকিসাইর মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র । সংবাদ পেয়ে থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছেন।
পারবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১০ মার্চ ২০২৬) ইফতারের পর প্রতিদিনের ন্যায় প্রায় ৮টার দিকে রুবেল ঘর থেকে বের হয়ে যায় তারাবিহ নামাজ পড়তে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১০টার দিকে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে একপর্যায়ে এলাকাজুড়ে মাইকিং ব্যবস্থা করেন।
পরে রাত পৌনে ১২টার দিকে বাড়ির পশ্চিম পাশের একটি বাঁশঝাড়ে টর্চলাইটের আলো ফেললে রুবেলের নিথর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশিরা। তাদের ডাক চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মুখে ও নাকে রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে।
এ সময় শিশুটির গলায় আঘাতের চিহ্ন ও নাকে মুখে রক্ত বের হচ্ছিল।
নিহত রুবেলের বাবা আব্দুল কাদের ও মা পরান বেগম আহাজারি করতে করতে বলেন, আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমাদের নিষ্পাপ সন্তানকে কেন এমন নির্মমভাবে হত্যা করলো। সে কী অপরাধ করেছিল। নিহত শিশু রুবেল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল।
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, শিশুটির লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও নাকে মুখে রক্ত দেখা গেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত