ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পুলিশের অভিযানে হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ৩:২৭

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাটহাজারী মডেল থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজের নেতৃত্বে এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই রূপন নাথসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পশ্চিম ধলই এলাকার বাসিন্দা মো. এরশাদ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া ২ নম্বর ওয়ার্ডের মিয়া জান চৌধুরী বাড়িতে বসবাস করতেন।

এ সময় তার কাছ থেকে ৩টি কাঠের বাটযুক্ত দেশীয় একনালা বন্দুক, ১টি লোহা ও প্লাস্টিকের বাটযুক্ত দেশীয় একনালা বন্দুক, পলিথিনে মোড়ানো ১০ রাউন্ড সাদা রঙের বন্দুকের কার্তুজ, ২টি কাঠের বাটযুক্ত দা এবং ৪টি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো:  জাহিদুর রহমান বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান   গ্রেপ্তারকৃত ব্যক্তি আদালতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ