ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আত্মত্যাগের স্মরণে শহীদ পুলিশ পরিবারের পাশে যশোর জেলা পুলিশ


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ৪:২১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মধ্যে ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোঃ আলী হোসেন ফকির-এর পক্ষ থেকে পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। যশোর জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী চারজন পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে এসব উপহার তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।অনুষ্ঠানে পুলিশ সুপার শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের পরিবারের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ যশোর সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে এবং তাদের পরিবারের পাশে থাকার প্রতীক হিসেবে প্রতিবছরই এ ধরনের উদ্যোগ গ্রহণ করে বলে জানানো হয় উক্ত সভায়। যশোর জেলা পুলিশ সুপার সহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ