চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৫মাস পর গ্রেপ্তার
চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান ফকির (৪৩)কে গ্রেপ্তার করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার সরখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।
গ্রেপ্তারকৃত ইমরান ফকির উপজেলার সরখোলা গ্রামের ইসমাইল ফকিরের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে সরখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালতের চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান ফকিরকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে খুলনার খুলনা যুগ্ম দায়রা জজ ১ম আদালত-এ নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট) অনুযায়ী ৫৭ লাখ ৪১ হাজার ৭২৪ টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগে মামলা করেন অভয়নগর উপজেলার মহাকাল ঘোষপাড়া এলাকার আশিষ কুমার দাস। মামলার পর থেকে অভিযুক্ত ইমরান ফকির দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫৭ লাখ ৪১ হাজার ৭২৪ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, “দীর্ঘ প্রায় ১৫ মাস পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামি ইমরান ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied