সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে আহত : থানায় দুই পক্ষের অভিযোগ
সাভারের দক্ষিণ নামাগেন্ডা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ নামাগেন্ডা এলাকার বাসিন্দা আইয়ুব খান (৬৮) দীর্ঘদিন ধরে “ভাই ভাই খাবার হোটেল” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে তিনি তার হোটেলের সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার শাহাদাৎ হোসেন (৩২), শাকিব (২৫), মকবেল (৬০) সহ আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলযোগে এসে তার উপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলার সময় মকবেলের নির্দেশে শাহাদাৎ ধারালো চাকু দিয়ে আইয়ুব খানের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকালে তার ডান হাতের আঙুলে গুরুতর কাটা জখম হয়। এসময় শাকিবসহ অন্যরা লোহার রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আহত করে।
একপর্যায়ে হামলাকারীরা তার পরিহিত শার্ট ছিঁড়ে ফেলে এবং শার্টের বুক পকেটে থাকা ব্যবসায়িক নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে। পরে তার ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আইয়ুব খানকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
তবে এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন বলেও জানা গেছে এবং উভয় পক্ষই সাভার মডেল থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬