ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৬ বিকাল ৫:৩৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে সজিব ইসলাম (২৫)  নামে এক যুবক নিহতসহ অনতত ৮ জন আহত হয়েছে। 
 
নিহত সজিব মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমা ওয়ালা গ্রামের শাহ আলামের ছেলে। সে  পৌরসভার ৬ নং ওয়ার্ডে দ:মহাদেবপুরে থাকতেন । সে মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের গ্যারেজে চাকরি করত।
 
‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে  চাল বিতরণকে কেন্দ্র করে বিএনফির নেতা আলিম ও শাহাবুদ্দিনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে এ ঘটনার জেরে সন্ধ্যায় শাহাবুদ্দিনের লোকজন আলিমের ওপর হামলা চালায়। পরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  সন্ধ্যায় শাহাবুদ্দিনের অনুসারীরা চারটি সিএনজি ও দুটি মোটরসাইকেল নিয়ে ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হামলা চালায়। এ সময় তাদেরকে এলাকাবাসী প্রতিহত করতে গেলে এলাকার বেশ কয়েকজন আহত হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হয়। 
যুবদল নেতা শাহাবুদ্দিন বলেন, মঙ্গলবার (১০ মার্চ) আমার এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করি। ইফতারের পরে সজীবসহ আমার কয়েকজন অনুসারী সিএনজিযোগে গোপ্তাখালীর দিকে গেলে সেখানে আলিমের অনুসারীরা আমার লোকদের ওপর হামলা চালায়। ওই হামলাতেই সজীব নিহত হয়।
‎সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তা মহিনুর ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সজীব নামের একজন নিহত হয়েছেন। এতে ৭/৮ জন আহত হয়েছেন। সজিবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে আসল ঘটনা উদঘাটনের জন্য পুলিশের একটি টিম কাজ করছে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস