ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

কামারখন্দে ইউপি সদস্য মদ খেয়ে মাতাল হয়ে ইউনিয়ন পরিষদ ভাঙচুর


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ১১-৩-২০২৬ বিকাল ৫:৫৬

কামারখন্দে ইউপি সদস্যের বিরুদ্ধে মদ খেয়ে মাতাল হয়ে ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২টায় উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইউপি সদস্য উপজেলার ৩নং জামতৈল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হুমায়ন কবির।
এ ব্যাপারে পরিষদের প্যানেল চেয়ারম্যান ছারোয়ার হোসেন বলেন, আমরা উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা পরিস্থিতির মাসিক মিটিংয়ে ছিলাম। সেখান থেকে এসে দেখি এ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির মদ খেয়ে আমার রুমে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে গেছেন বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় অবগত করেছি।
তিনি আরও বলেন, হুমায়ন কবির এর আগেও মদ খেয়ে মাতাল হয়ে একাধিকবার এসে আমার কাছে টাকা চেয়েছে, টাকা না দিলে অকথ্য ভাষায় গালাগাল করে। সে পূর্বেও মাতাল হয়ে এক গ্রাম পুলিশকে আঘাত করেছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন বলেন, ইউনিয়ন পরিষদে এ ধরনের মাস্তানির কোনো সুযোগ নেই। আমি ইউনিয়নের চেয়ারম্যানকে একটা অভিযোগ দিতে বলেছি পাশাপাশি থানায় একটা জেনারেল ডায়েরি করতে বলেছি। আমরা এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / এমএসএম

হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া

শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর

ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ