৫২০ নয়, কুমিল্লার জন্য বরাদ্দ ৫০০ কার্টন খেজুর
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে বাংলাদেশে উপহার হিসেবে পাঠানো খেজুরের মধ্যে কুমিল্লা জেলার জন্য ৫২০ নয়, বরং ৫০০ কার্টন খেজুর বরাদ্দ ছিল। বরাদ্দের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পর বিষয়টি স্পষ্ট করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, সৌদি আরবের বাদশাহ প্রতিষ্ঠিত কিং সালমান হিউম্যানিটিরিয়ান অ্যাইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে বাংলাদেশকে ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার দেয়া হয়। এসব খেজুর গত ১ মার্চ জেলাভিত্তিক বণ্টনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলার জন্য মোট ৫০০ কার্টন খেজুর বরাদ্দ দেয়া হয়েছিল।
এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে খেজুর নিয়ে যেসব আলোচনা সমালোচনা হচ্ছে তা সঠিক নয়। প্রকৃত তথ্য হচ্ছে- গত ১ মার্চ ৭৩ (ক) নম্বর স্মারকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক কুমিল্লা জেলার অনুকূলে ৫২০ কার্টুন খেজুর বরাদ্দ দেয়া হয়।
পরবর্তীতে একই তারিখ ও স্মারকের ৫ মার্চ স্বাক্ষরিত সংশোধিত বরাদ্দপত্রে কুমিল্লা জেলার অনুকূলে ৫০০ কার্টুন খেজুর বরাদ্দ দেয়া হয়। যা চালানের মাধ্যমে ৮ মার্চ সকাল ৯ টায় জেলা ত্রাণ গুদামে গ্রহণ করা হয়। ওইদিনই ১৭টি উপজেলার অনুকূলে ৫০০ কার্টুন খেজুর উপবরাদ্দ দেয়া হয়। যা বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ হচ্ছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান