সংগ্রাম ও ত্যাগের প্রতিফলন এই জাতীয় সংসদ
দক্ষিণ বঙ্গের প্রখ্যাত রাজনীতিবিদ বরগুনার ২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম বলেছেন, জনগণের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের ধারাবাহিক প্রতিফলন এই জাতীয় সংসদ।
মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে জনগণ ও আমাদের প্রধানমন্ত্রী যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন, তারই ধারাবাহিক প্রতিফলন হচ্ছে আজকের এই জাতীয় সংসদ।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। একই সাথে এটি বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের আশা-আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আগামীকাল থেকে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে।
গতকাল (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোঃ আখতারুজ্জামান মিয়া এবং এ.বি.এম আশরাফ উদ্দিন, (নিজান) এসময় উপস্থিত ছিলেন।
চীফ হুইপ বলেন, আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ। এটি দেশের মানুষের অধিকার, আশা এবং স্বপ্নের প্রতিনিধিত্বকারী একটি সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান।
একটি কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল সংসদ পরিচালনা করার বিষয়ে চীফ হুইপ বলেন, আমরা চাই সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিপূর্ণ তর্ক ও সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক। গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা। সেই লক্ষ্যেই আমরা সংসদকে একটি কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, আমরা জনগণের অকুণ্ঠ সমর্থন কামনা করি। আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতাও প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও ঐক্যমতের ভিত্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহের সমাধান করা সম্ভব এবং সেই পথ ধরেই আমরা জাতিকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারব।
ব্রিফিংয়ের শুরুতে চীফ হুইপ শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ ১৯৭১ সালের মহান শহীদদেরকে। তিনি ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে, নির্যাতনে এবং আয়নাঘরে যে সব নেতাকর্মী শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন জুলাই-২৪ এর শহীদদের এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে আহত যোদ্ধাদের পূর্নাঙ্গ সুস্থতা কামনা করেন তিনি।
তিনি বলেন, আমাদের অঙ্গীকার হচ্ছে—সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা, দারিদ্র্য দূর করা এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করে তোলা। একটি কার্যকর সংসদের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
এমএসএম / এমএসএম
সংগ্রাম ও ত্যাগের প্রতিফলন এই জাতীয় সংসদ
৫২০ নয়, কুমিল্লার জন্য বরাদ্দ ৫০০ কার্টন খেজুর
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী
কামারখন্দে ইউপি সদস্য মদ খেয়ে মাতাল হয়ে ইউনিয়ন পরিষদ ভাঙচুর
কোটালীপাড়ায় ৫৮ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক
সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে আহত : থানায় দুই পক্ষের অভিযোগ
নরসিংদীর পলাশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
সবুজে ঘেরা চায়ের রাজ্য মৌলভীবাজার: প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য
গজারিয়ায় হাশেম প্রধান ফাউন্ডেশন এর আয়োজনে ঈদ উপহার বিতরণ
চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৫মাস পর গ্রেপ্তার