ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ৩


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১২-৩-২০২৬ দুপুর ১১:১৭

নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদপানে নাঈম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। গতকাল বুধবার (১১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়। হোলি উৎসবে অতিরিক্তি মদপানে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম।
এ ঘটনায় অসুস্থ বাকিরা হলেন-আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সুনিলের ছেলে অনিল (১৮), বিকাশের ছেলে মিলন (২৫) ও প্রণবের ছেলে পিয়াস (২১)। স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার ওই গ্রামে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হোলি উৎসব চলছিল। এসময় সেখানে মদপান করেন চার বন্ধু। একপর্যায়ে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। 
এ সময় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ মার্চ) বিকেল ৫ টার দিকে নাঈমের মৃত্যু হয়।
আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, হোলি উৎসব পালন করতে গিয়ে অতিরিক্ত পরিমাণে মদপানের কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। এই মদ কোথা থেকে এলো বা এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Aminur / Aminur

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক