গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির মেয়াদোত্তীর্ণ কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে বুধবার বিকেলে সমিতির সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের। তিনি বলেন, ২০২৫ সালের ৩০ জুন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু এরপরও নতুন নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ধরে সময়ক্ষেপণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বারের সাধারণ সদস্যরা বারবার নির্বাচন আয়োজনের জন্য অনুরোধ জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় সাধারণ সদস্যদের উদ্যোগে গত ১০ মার্চ এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত প্রায় ২০০ জন আইনজীবীর সম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কার্যনির্বাহী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত আইনজীবীরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ