ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

উত্তরের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রায়" নেই যানজটের শঙ্কা


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১২-৩-২০২৬ দুপুর ১১:২৩

স্বস্তির ঈদযাত্রা: যানজটের শঙ্কা নেই উত্তরের মহাসড়কে সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কে যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কে নির্মিত ১১টি উড়াল সেতুর ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়কগুলো চালু রয়েছে। এতে বিগত সময়ে এই সড়কে তীব্র যানজট দেখা গেলেও এবার ঘরমুখী যাত্রীদের জন্য ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
এছাড়া হাইওয়ে পুলিশ, ট্রাফিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, যানজট নজরদারিতে সিসি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার, ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কড় গাড়ি মহাসড়কে চলতে বাধা দেওয়া হবে। ফলে বিগত বছরের ঈদযাত্রার মতো অসহনীয় যানজট এবার দেখা যাবে না। তাই উত্তরের ঘরমুখী মানুষের ঈদযাত্রা এক দশকের মধ্যে এবারই হবে সবচেয়ে স্বস্তির।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে যমুনা সেতু হয়ে প্রতিদিন উত্তরের ১৬টি ও দক্ষিণের পাঁচটি জেলার প্রায় ১৫ থেকে ১৬ হাজার যানবাহন পারাপার হয়। ঈদ আসলেই যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। 
এতে বিপুল সংখ্যক গাড়ি একসঙ্গে সেতু পার হতে গিয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফলে ভোগান্তির শিকার হন ঘুরমুখী মানুষজন। সাধারণ মানুষ যেন স্বস্তিতে ঈদযাত্রা করতে পারে সে লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। এতে আশা করা হচ্ছে ঈদুল ফিতরে উত্তরের ঘরমুখী মানুষের ঈদযাত্রা আরামদায়ক ও স্বস্তির হবে।
দূরপাল্লার বাস চালক ও সুপারভাইজারা বলেন, মহাসড়ক এবার যানজটের তেমন আশংকা নেই। তবে মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতির আশংকা করা হচ্ছে এবং গাড়িতে ঢিল ছুঁড়ে অস্ত্রের মুখে জিম্মি করার ঘটনাও এর আগে ঘটেছে। সেজন্য আমরা একটু অতংকের মধ্যে আছি। মহাসড়ক জুড়ে পুলিশের বিশেষ টহল জোরদার অব্যাহত থাকলে এমন কোনো ঘটনা ঘটবে না বলে আশা করছি।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আসন্ন ঈদুল ফিতরে উত্তরের ঈদযাত্রা হবে সবচেয়ে স্বস্তিদায়ক। ঈদে একসঙ্গে সবার ছুটি এবং বাড়ি যাওয়ার কারণে সড়কে একটু চাপ থাকলেও কোনও যানজট থাকবে না।
এজন্য জেলা পুলিশ ও সড়ক বিভাগের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে। মহাসড়কে ভোগান্তি মুক্ত রাখছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ১০০জন পুলিশ সদস্য কাজ শুরু করেছে। ঈদযাত্রায় এর সংখ্যা আরো বাড়বে। তিনি আরো বলেন, ইতিমধ্যে আমরা মহাসড়কের পাশে ভ্র্যাম্যমান দোকানগুলো উচ্ছেদ করে দিচ্ছি। এছাড়াও মহাসড়কে ডাকাতি ও ছিনতাই যেন না হয় সেজন্যও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোফাকখারুল ইসলামকে একাধিকবার তার মুঠোফোন কল দিলে তিনি রিসিভ করে এবিষয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেল বলেন, ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের মহাসড়কে ভোগান্তি বা যানজট মুক্ত রাখতে জেলা পুলিশের সাথে আলোচনা করা হয়েছে। মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা কথা বলেছি তারা কাজও শুরু করেছেন। ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জের মহাসড়কের যে সংস্কার কাজ সেটাও শেষ করা হয়েছে।
সাসেক-২ প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের চারলেনের কাজ শেষ হয়েছে। বর্তমানে মহাসড়কের চারলেনই চালু রয়েছে। পাশাপাশি হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়কগুলো দিয়ে যানবহন চলাচল করছে। 
ইন্টারচেঞ্জের ঢাকা থেকে বগুড়াগামী যে সড়ক রয়েছে সেটি এখন বন্ধ রয়েছে তবে ঈদযাত্রার আগে সেটি খুলে দেওয়া হবে। তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সাথে দফায়-দফায় বৈঠক করেছি। মহাসড়কের পাশে ভ্রাম্যমান দোকান এবং সড়কে তিন চাকার যানবহন চলাচলের বিষয়ে আলোচনা করা হয়েছে। সেই অনুযায়ী প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করেছে। ফলে এবার যানজট বা ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদযাত্রায় সিরাজগঞ্জের মহাসড়ক যানজটমুক্ত রাখতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। মহাসড়কের পাশে অবৈধ ভ্রাম্যমান দোকাগুলো উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। মহাসড়কে যেন ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কড় গাড়ি না চলে সেজন্য জেলা শ্রমিক নেতাদের সাথেও বৈঠক করা হয়েছে। মহাসড়কের কোথাও যানবাহন দাঁড়াতে দেওয়া হবে না। আমাদের জেলা পুলিশে প্রায় ১ হাজার ৬০০ পুলিশ সদস্য রয়েছেন। ঈদ উপলক্ষে কেউ অসুস্থ না হলে আমিসহ সবাই মহাসড়কে ভোগান্তি মুক্ত রাখতে কাজ করবেন।
তিনি আরো বলেন, কোনও যানবাহন মহাসড়কে বিকল হলে দ্রুত সরিয়ে মহাসড়ক সচল করা হবে। এজন্য উদ্ধারকারী রেকার ও চেইন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকবে। প্রস্তুত থাকবে উদ্ধারকারী টিমও। মহাসড়কে ডাকাতি ও ছিনতাই যেন না হয় সেজন্যও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমাদের ফোর্স কাজ শুরু করেছে। সব মিলে এ বছর উত্তরের ঈদযাত্রা হবে সবচেয়ে স্বস্তিদায়ক।##

Aminur / Aminur

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন