ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ১২ সিম


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১২-৩-২০২৬ দুপুর ৩:২৯
​লালমনিরহাটে অনলাইন জুয়া ও অবৈধ সিম জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার রাজ্জাক মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
 
​বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
 
​গ্রেফতারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ আরিফুল ইসলাম (৩৪), মোঃ সাকিবুল ইসলাম (৩২) ও মোঃ শরিফ (২৫)।
 
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র মোবাইল অ্যাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাজ্জাক মার্কেট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি বিশেষ দল। অভিযানে ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন এবং ১২টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোতে জুয়া খেলার একাধিক বিদেশি অ্যাপস ইনস্টল করা ছিল।
 
​এ বিষয়ে লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন, "আটককৃতরা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় প্ররোচিত করে আসছিল। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার