ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

কাউনিয়ায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিলে সাংবাদিক–রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলা


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১২-৩-২০২৬ দুপুর ৩:৩১
রংপুরের কাউনিয়ায় প্রেসক্লাব কাউনিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও রংপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মজিদ, সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল, রাকুর নির্বাহী প্রধান আলিমুল রেজ্জা খান জুয়েল, সাংবাদিক সারোয়ার আলম মুকুল ও আজাদ আনসারী, এবং কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোয়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি কৃষিবিদ ফেরদৌস হাসান জনি, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল গফুর, রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আপেল, যুগ্ম আহ্বায়ক মাসুম, কাউনিয়া থানার এসআই মুনিবুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, প্রেসক্লাব কাউনিয়ার সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ, সহ-সভাপতি আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য আসাফ উদ-দ্দৌলা শাহীন, মোহন ও হাবীব, এবং কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামীমসহ অন্যান্যরা।
অন্যান্যদের মধ্যে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দোয়া ও ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র আত্সুমার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে উপজেলার প্রয়াত সাংবাদিকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাব কাউনিয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর