ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৪-১০-২০২১ দুপুর ৩:৩১

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ধামইরহাট থানায় ওসি (তদন্ত) মো. আব্দুল গণির সভাপতিত্বে ৩২টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রাকিবুল হুদা।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের সমন্বয়ে সম্প্রীতির একটি দেশ, বর্তমান জনবান্ধব সরকার অন্যান্য ধর্মের মতো হিন্দু সম্প্রদায়কেও সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছেন, সেই ধারাবাহিকতায আইনগত যে কোন সহযোগিতা করতে ধামইরহাট থানা পুলিশ বদ্ধ পরিকর।

সনাতন ধর্মাবলম্বীরা যাতে করে নিরাপত্তার সাথে পূজা অনুষ্ঠান উদযাপন করতে পারে সে লক্ষ্যে সকল মণ্ডপের সভাপতি-সম্পাদক নিয়ে নিরাপত্তা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পূজা কমিটির সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী রামজনম রবিদাস, থানার সেকেন্ড অফিসার শাহজাহান আলী, এস.আই মোকারম হোসেন,  সবুজ মিয়া, হারুন উর রশিদ, নাজমুল হক, এস. আই আলমগীর হোসেন, এস. আই মাসুদ রানাসহ জেলা বিশেষ শাখার এএসআই জালাল উদ্দিন (ডিএসবি) সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদকগণ।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত