ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৩-৩-২০২৬ রাত ৮:১১

গোপালগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা-এর উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নাগরিক সেবামূলক কর্মসূচি সম্পর্কে উপস্থিত জনগণের মাঝে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার এই কার্ডের আওতায় আসবে। তবে ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের টাকা-পয়সা লেনদেন না করার জন্য তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত ফ্যামিলি কার্ড ইতোমধ্যে পাইলট প্রকল্পের আওতায় চালু হয়েছে এবং তা পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃষক কার্ড সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। উঠান বৈঠক শেষে উপস্থিতদের মাঝে সরকারের বিভিন্ন সেবা ও উদ্যোগ নিয়ে নির্মিত জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসব চলচ্চিত্রে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি এবং বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে তুলে ধরা হয়।

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস