ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে আওয়ামীলীগ নেতা ও বিএনপির নেতার ভাইসহ আটক ৭


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৩-৩-২০২৬ রাত ৮:১৫

নেত্রকোণা জেলার খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে জুয়ার আসর থেকে আওয়ামীলীগ ও বিএনপি  নেতার ভাইসহ সাতজনকে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জার ও নগদ টাকাসহ সাত জনকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসিরউদ্দিন। 
আটককৃত ব্যক্তিরা হল- খালিয়াজুরী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আসিফুজ্জামান চৌধুরী ভাই ও বল্লীর কদমতলা এলাকার  মৃত আব্দুল হেকিমের ছেলে মোঃ লেলিন (৪০),মৃত কাতারু রহমানের ছেলে মোঃ আবু সাঈদ (৪৫), মৃত তালে নেওয়াজের ছেলে মোঃ ওয়াছেক মিয়া (৩২), ৪। মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ জুসেফ তালুকদার(৩২)  মৃত হোসেন তালুকদারের ছেলে মোঃ রাহেল তালুকদার (৩২)   মৃত বজলু মির্জার ছেলে খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম মির্জা ( খোকন মির্জা- ৪৫),  শহীদ মিয়ার ছেলে মোঃ মোফাজ্জল মিয়া(২৪)। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে একটি চক্র জুয়া খেলা চালিয়ে আসছে। এখানে বিপুল পরিমাণ টাকার জুয়া খেলা হয়ে থাকে। ১২ মার্চ ( বৃহস্পতিবার)  রাত বারোটা সময় গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার চৌকুস পুলিশ কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্সে বল্লী গ্রামের বাগানবাড়ী এলাকার একটি পরিত্যক্ত ঘরে জুয়া খেলা চলমান অবস্থা একটি পাটি, একটি বিছানার চাদর, পাঁচ প্যাকেট তাস ও নগদ ৫০ হাজার তিন শত চল্লিশ টাকাসহ তাদেরকে আটক করা হয়। 
স্থানীয়দের অভিযোগ এই চক্রটি দীর্ঘদিন যাবত এই গ্রামে তারা জুয়াসহ নানাবিধ অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে গ্রামের মানুষ অতিষ্ট। ভয়ে কিছু বলতে সাহস পায় না। বিগত আওয়ামীলীগ সরকারের সময় সাবেক এই আওয়ামীলীগ নেতার নেতৃত্বে এই জুয়া খেলা পরিচালনা হত আর এখন বিএনপি সরকারের আমলে সাবেক যুগ্ন আহ্বায়ক আসিফুজ্জামান উজ্জ্বলের ছোট ভাই লেলিনের নেতৃত্বে এই জুয়া খেলা পরিচালিত হচ্ছে। তাছাড়াও খোকন মির্জা ও লেলিনের নামে আগেও জুয়ার মামলা ছিল। 
এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, গত রাতে থানার চৌকুস অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়ারীদের জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করার পর তাদেরকে মামলা দিয়ে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে। 

Aminur / Aminur

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত